টাঙ্গাইল বিসিকে তৈরি হচ্ছে অক্সিজেন

১২ এপ্রিল, ২০২০ ১৬:৪৪  
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন বিসিক শিল্পনগরী টাঙ্গাইলে উৎপাদন চলছে জরুরি চিকিৎসাকাজে ব্যবহৃত মেডিকেল অক্সিজেন। বন্ধেও জীবণ রক্ষাকারী এই উপাদন তৈরি অব্যাহত রেখেছে টাঙ্গাইলের তারটিয়ায় অবস্থিত মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। রোববার (১২ এপ্রিল) টাঙ্গাইল বিসিক জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুসারে এ শিল্প প্রতিষ্ঠানটি অক্সিজেন উৎপাদন করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দৈনিক ৭০০ ঘনফুট অক্সিজেন উৎপাদন করছে। বিদ্যমান মজুদকরা অক্সিজেনের সাহায্যে ৫০০ থেকে ৭০০ সিলিন্ডারে দৈনিক প্রায় তিন হাজার ঘনফুট অক্সিজেন সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড।